সাধারণ জ্ঞান
১. ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন কে?
উত্তর : রফিকউদ্দিন আহমদ
২. ভাষাশহীদ আবুল বরকতকে কবে একুশে পদক (মরণোত্তর) দেওয়া হয়?
উত্তর : ২০০০ সালে
৩. ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ কে?
উত্তর : আবদুল জব্বার
৪. ভাষাশহীদ শফিউর রহমান পেশায় কী ছিলেন?
উত্তর : ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি
৫. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
উত্তর : বাংলা একাডেমি
৬. দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর : টোকিও, জাপান
৭. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর
৮. ছোটগল্পে প্রথম কে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর : আবুল মনসুর আহমদ
৯. উপন্যাসে প্রথম কে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর : আবুল হাশেম খান
১০. শিশুসাহিত্যে প্রথম কে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর : খান মোহাম্মদ মঈনউদ্দীন
১১. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
উত্তর : স্বাধীনতা পুরস্কার
১২. প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে?
উত্তর : ভাষাশহীদ শফিউর রহমানের বাবা
১৩. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির রচয়িতা কে?
উত্তর : আবদুল গাফ্ফার চৌধুরী
১৪. গানটিতে প্রথম সুরারোপ করেন কে?
উত্তর : আবদুল লতিফ
১৫. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির বর্তমানে প্রচলিত সুরটির সুরকার কে?
উত্তর : আলতাফ মাহমুদ
১৬. পাকিস্তানে কত শতাংশ মানুষ বাংলাভাষী ছিল?
উত্তর : ৫৬
১৭. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : খাজা নাজিমউদ্দীন
গ্রন্থনা : এজাজ পারভেজ