নারীদের ক্রিকেটে অস্ট্রেলিয়াই সেরা

দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। গতকাল ফাইনালে অস্ট্রেলিয়া ১৯ রানে হারিয়েছে প্রোটিয়া নারীদের। বেথ মুনির অপরাজিত ৭৪ রানে ভর করে অস্ট্রেলিয়া নারী দল তুলেছিল ৬ উইকেটে ১৫৬ রান। জবাবে স্বাগতিকদের ইনিংস থামে ৬ উইকেটে ১৩৭ রানে। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা জিতল অস্ট্রেলিয়া।