২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের প্রথম পূর্ণাঙ্গ শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আইএফআইএল-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হোসাইন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মাহমুদ বলেন দেশের আর্থিক খাতে আইএফআইএল একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আইএফআইএল-এর ২২ বছর পূর্তিতে সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডার, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডসহ সকল অংশীদার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আইএফআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন তার বক্তব্যে প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে সফলতা ও অর্জনের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় পর্ষদের পরিচালকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভাগীয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী আইএফআইএল শাখাগুলোতেও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়।