১৫ মার্চের মধ্যে অছাত্রদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ত্যাগের নির্দেশ

আগামী ১৫ মার্চের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রত্ব নেই এমন ব্যক্তিদের আবাসিক হল ও ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর ক্যাম্পাস বা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এমন কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য শিরিন আখতার।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চবির প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অবস্থানকারী বহিষ্কৃত অথবা সাবেক শিক্ষার্থী অথবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের ১৫ মার্চের মধ্যে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনের পর এমন কাউকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।