গ্রেড ১-এ উন্নীত হলেন র‍্যাব মহাপরিচালক

অতিরিক্ত আইজিপি ও র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে গ্রেড ১ (সচিব পদমর্যাদা)-এ উন্নীত করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এম খুরশীদ হোসেন গত বছরের ৩০ সেপ্টেম্বর র‍্যাবের ৯ম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিসিএসে ১২তম ব্যাচের কর্মকর্তা তিনি। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটে কাজ করেন।

এদিকে একই দিনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকও গ্রেড ১ পদোন্নতি পেয়েছেন।