সাকিবের সামনে যে কীর্তির হাতছানি

বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে তারা। সেই ম্যাচ শুরুর আগে সাকিব আল হাসানের সামনে আরও একটি কীর্তি গড়ার হাতছানি। এই ম্যাচে ৬ উইকেট পেলেই সে কীর্তি নিজের করে ফেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারীর ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে সাকিব। আর মাত্র ছয়টি উইকেট শিকার করলেই এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। এখন পর্যন্ত ওয়ানডেতে ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট শিকার করেছেন সাকিব। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

সাকিবের পর দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন যথাক্রমে- সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও সাবেক স্পিনার এবং বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ ও রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে আছেন পেসার মোস্তাফিজুর রহমান। ৮২ ম্যাচে ১৪১ উইকেট নিয়েছেন ফিজ।