ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার বেলা ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সবশেষ ভারতের বিপক্ষে খেলা ওয়ানডের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।
চোটের কারণে ভারত সিরিজে ছিলেন না ওয়ানডের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচে ফিরেছেন তিনি। তার সঙ্গে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন এনামুল হক, ইয়াসির আলি চৌধুরি ও ইবাদত হোসেন।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।