মামলা প্রত্যাহারদাবিতে আওয়ামী লীগের থানা ঘেরাও

কুষ্টিয়ায় মেয়র কার্যালয়ে চুরি এবং টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে মডেল থানায় করা পৃথক দুটি মামলা প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও সহ শহরের প্রধান সড়ক অবরুদ্ধ করে সমাবেশ করেছে শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলি।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১১-১টা পর্যন্ত শহর আওয়ামী লীগের নেতৃত্বে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুর সভাপতিত্বে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ পৌর ওয়ার্ডের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেন।

এ সময় নেতৃবৃন্দ গত ২৬ ফেব্রুয়ারি টেন্ডার ছিনতাই ও মেয়র কার্যালয়ে চুরির অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় করা মামলা আগামী ৪৮ঘন্টার মধ্যে প্রত্যাহার দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচী দিয়ে শহর অচল করার আলটিমেটাম দেন নেতৃবৃন্দ।

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।