১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

আগামী সোমবার রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় আসছে। ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনা করবে দেশটি। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র সেহেলী সাবরিন।

তিনি বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছেন।

তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করেছেন।