ভ্যানে দাঁড় করিয়ে রিজভীকে আদালতে নেওয়ায় উদ্বেগ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগার থেকে প্রিজনভ্যানে দাঁড় করিয়ে আদালতে আনা ও নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএনপি সমর্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একইসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘কারাগারে বিনা চিকিৎসায় রিজভীর কিছু হলে তার দায় সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষ এবং সরকারকেই বহন করতে হবে।’

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানান সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

বিবৃতিতে বলা হয়, রুহুল কবির রিজভীকে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে দাঁড় করিয়ে সিএমএম কোর্টে আনা হয় তাকে। একইভাবে নিয়েও যাওয়া হয়েছে।