রঙে রঙিন ক্লাসরুম

আমার কাছে ক্যাম্পাসের প্রথম দিনটি ছিল ভয়, সংকোচ ও নতুন অভিজ্ঞতার এক মিশ্র অনুভূতির। ‘সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ’ আমার পছন্দের বিষয়। খোঁজ করতেই পেয়ে গেলাম পছন্দের বিশ্ববিদ্যালয় ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’। চলমান সেশন শুরু হওয়ার প্রায় ২ থেকে ৩ মাস পর ভর্তি হয়েছিলাম আমি। প্রথম দিন একটু আগেই ক্যাম্পাসে গিয়েছিলাম। ক্যাম্পাসের ১ম দোতলা ভবনটির নিচতলায় ছিল সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ। ক্লাসে ঢুকতেই অবাক হলাম। এত রঙিন ক্লাসরুম আমি কখনো দেখিনি আগে। রুমের চারদিকের দেয়ালে রঙ দিয়ে কিছু শব্দ লেখা। আমরা এখন প্রতিদিন এ শব্দগুলো ব্যবহার করি। ডানপাশে পাখির ডানার রঙিন দেয়ালচিত্র, অপর পাশে রঙিন কাগজ দিয়ে সাজানো ও কিছু ফটোগ্রাফ লাগানো। সামনে এগিয়ে একজন সহপাঠীকে দেখতে পেলাম। ওর নাম রিদিতা। ও আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বন্ধু। কিছুক্ষণ পর এলো ইফাজ, নাহিন, তিথী, হ্যাপী, সীমান্ত আর মীম। মাত্র কয়েক ঘণ্টা সময়ের ব্যবধানে ওরা আমার বন্ধু হয়ে গেল। বর্তমানে আমাদের ব্যাচ-৭৯ এর সবাই এত সুন্দরভাবে মিলেমিশে থাকি যা সবাই খুব পছন্দ করে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের সবাই আমাদের কাছে একটি পরিবার।

সাজনাত ছোঁয়া, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ