ইন্দোর টেস্টে ভারত হেরেছে ৯ উইকেটে। দুই দিন, এক সেশনেই শেষ হয় ম্যাচ। ইন্দোরের হলকার স্টেডিয়ামের উইকেটকে তিন ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। তবে এ নিয়ে খ্যাপেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। এই কিংবদন্তি বলেন, ‘একটা বিষয় জানতে চাই। নভেম্বর (ডিসেম্বর) মাসে ব্রিসবেনে একটা টেস্ট হয়েছিল। সেই টেস্টও দুদিনের মধ্যেই শেষ হয়েছিল। ওই টেস্টের ম্যাচ রেফারি কে ছিলেন, ব্রিসবেনের উইকেটকে কত ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল? আমার মনে হয়, তিন ডিমেরিট পয়েন্ট দেওয়াটা ঠিক হয়নি।’