ঘরের মাঠে ক্যাসেল জয় সিটির

খেলার সময় যখন ১৫ মিনিটে গড়ায়, তখনই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে তারা পায় আরও একটি গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।

ঘরের মাঠে সিটির ক্যাসেল জয়ের দিনে তারা আর্সেনালের ওপর চাপ তৈরি করেছিল। তবে তা সামলে উঠেছে আর্সেনাল। ২৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬০। ম্যানসিটির পয়েন্ট ২৬ ম্যাচ শেষে ৫৮।

ম্যানসিটির জয়ে গোল দুটি করেছেন ফিল ফোডেন এবং বার্নার্ডো সিলভা। ম্যাচের একেবারে শুরুতেই ফিল ফোডেন গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন।

শেষ তিন ম্যাচে চারটি গোল করেন তিনি। ১৫তম মিনিটে গোল করেন তিনি। এরপর ৬৭তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন বার্নার্ডো সিলভা।

৬৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন পর্তুগালের এই তারকা ফুটবলার। মাঠে নেমেই ২ মিনিট পর গোল করেন তিনি। আর্লিং হালান্ডের ফ্লিক থেকে বল পেয়ে গোলটি করেন তিনি।