গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার দুদিন পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। উল্টো সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খানকে প্রধান আসামি করে ছয়জনের নামে মামলা করার পর নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
এদিকে থানায় মামলা করার দুদিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। তারা বলেছেন, মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলার বাদীসহ ভুক্তভোগী কৃষকদের হুমকি দিচ্ছে। এতে মামলার বাদীসহ ভুক্তভোগী কৃষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।