বাংলাদেশের এক দল বাইকারের ইন্ডিয়ার গোয়া জয়

বাংলাদেশের ৮ জনের এক দল বাইকার ও ইউটিউবার ঢাকা থেকে টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের মোটরসাইকেলে ৩৫০০ কিলোমিটারেরও বেশি রাইড করে ইন্ডিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত ভারতের সবচেয়ে আনন্দময় রাজ্যগুলির মধ্যে অন্যতম পর্যটন নগরী গোয়া-এ পৌঁছানোর এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। এ পুরো ভ্রমণটি সম্পন্ন করতে এই দলটির সময় লেগেছে মাত্র ৮ দিন।

এ দলের সদস্যবৃন্দ হচ্ছেন এস এম নাভিদ ইশতিয়াক তরু (চকলেট বাইকার), সাইফুল্লাহ সানী (সানী গিরি), অ্যাপাচি ওনার্স গ্রুপের সদস্য আশিক মাহমুদ, মো. তৌহিদুজ্জামান জিয়া, জয় দে, আলিফ-আল-শাফিন এবং বাইক বিডি গ্রুপের সদস্য তাহসান খান ও মো. কামরুজ্জামান শুভ।

তাদের এই ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে উপমহাদেশের সবচেয়ে আকর্ষণীয় বাইকিং উৎসব ’টিভিএস মোটোসউল ২০২৩’-এ অংশগ্রহণ করা। ’টিভিএস মোটোসউল ২০২৩’ ইভেন্টটি মূলত মানুষ এবং মেশিনের মধ্যে বন্ধন উদ্‌যাপন করে। এটি একটি দুই দিনের উৎসব যা সারা বিশ্বের বাইকিং সম্প্রদায়কে একই ছাতার নিচে নিয়ে আসে।

মোটরসাইকেল চালানোর অদম্য চেতনা উদ্‌যাপন করার, রেসিং এবং বাইকিং ভ্রাতৃত্বের কিংবদন্তিদের সঙ্গে যোগাযোগ করার এবং রাইডিং ভ্রাতৃত্বের বার্তা নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি প্ল্যাটফর্ম।