ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলি ৪ পুলিশ আহত

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে আটক করেছে। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন। এসময় ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল সোমবার ভোররাতে সাতক্ষীরা-কলারোয়া সড়কের কোয়ার্টার মোড়ে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, পরিবহনে ডাকাতির লক্ষ্যে কিছু দুর্বৃত্ত প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোয়ার্টার মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে পুলিশ। এসময় প্রাইভেটকার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। তিনি আরও জানান, অভিযানকালে তিনি নিজে, কলারোয়া থানার ওসি, এএসআই আনোয়ার ও কনস্টেবল রাজীব মীর আহত হয়েছেন।