মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে মরহুমের গ্রামের বাড়ি চকপ্রাণ মহল্লায় তার কবরে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
একই দিনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার হঠাৎ অসুস্থ হওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে।