আগামী শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত মানববন্ধন হবে। মানববন্ধনের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে (ডিএমপি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু চিঠিতে ডিএমপিকে অবহিত করেছেন। ডিএমপিতে চিঠি দেওয়ার বিষয়টি গতকাল বুধবার রাতে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।