মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
রবির প্রভাবে শিক্ষা ক্ষেত্রে জাতকের ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। একটু বাস্তব বিবেচনা করুন নতুবা অশুভ বার্তা বয়ে আনতে পারে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
কেতু গ্রহের অক্ষাংশে অবস্থানের ফলে পরিবারে মৃত্যুর ছায়া পড়তে পারে। পথিমধ্যে বা কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। কোনো ঝুঁকি নেবেন না।
মিথুন : ২১ মে-২০ জুন
জাতক এ সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন, দুর্ঘটনার যোগ রয়েছে। সম্ভব হলে জায়গা-জমির কারণেও দূরের যাত্রা থেকে বিরত থাকুন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
অজানা কোনো ব্যক্তির সাহায্যে অর্থলাভের যোগ রয়েছে। অর্থের উৎস সম্পর্কে না জেনে গ্রহণে বিপত্তি হতে পারে। উৎকোচ পরিহার করুন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
শনি গ্রহের প্রভাবে প্রশাসনের শিকার হতে পারেন। স্বীয় জিহ্বা নিয়ন্ত্রণে রাখুন, ভরা মজলিসে বেফাঁস মন্তব্য করবেন না। ভেবেচিন্তে কথা বলবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
জীবনে উন্নতির লক্ষণ বিদ্যমান। তবে চটজলদি লাভের জন্য ফটকা ব্যবসা বা সুদে টাকা খাটাবেন না। সঠিক রূপে সৎপথে জীবনযাপন করুন।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
এ সময়টা কর্মব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। সামাজিক অস্থিরতা বিব্রত করতে পারে। তবে জাতকের বিচক্ষণতাই সঠিক পথ বাতলে দেবে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
আপনার রাশির মাঝে কুম্ভরাশির প্রভাব পড়ায় নিকট কোনো আত্মীয়ের সংস্পর্শে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। একটু সাবধানে থাকুন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
পারিবারিক কলহে পিতা-মাতার সঙ্গে পুত্র ও পুত্রবধূর মনোমালিন্যের ফলে বাসস্থান পরিবর্তনের ঝুঁকি রয়েছে। যাতে জাতকের ক্ষতি হবে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
জাতক রবির চন্দ্রের দ্রাঘিমাংশে অবস্থানের ফলে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সম্ভব হলে পরিবারের পুরনো কোনো অপ্রয়োজনীয় বস্তু বিক্রয় করুন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
পরোপকারেই সময়টা অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো এতিমের জন্য বিদেশে অবস্থানরত জাতকের নিকট আত্মীয়ের সাহায্য পেতে পারেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
শারীরিক কারণে অনুঢ়ার সুরুক সন্ধানীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। অযথা ঝগড়ায় না জড়িয়ে উভয়ে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিন।