সাফল্যে মাশরাফীকে টপকে গেলেন সাকিব

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে গেলেন সাকিব আল হাসান।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবিবার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ইংলিশরা টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে স্বাগতিকরা জিতেছিল ৬ উইকেটে। ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয়ের আনন্দে মাতে সাকিবের দল।

এই জয়ের সুবাদে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সাফল্যে মাশরাফীকে টপকে দ্বিতীয়স্থানে উঠলেন সাকিব। মাশরাফীর নেতৃত্বে ২৮ টি-টোয়েন্টির ১০টিতে জয়, ১৭টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের।

সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-টোয়েন্টি জয় ও ২২টি হারের স্বাদ পায় বাংলাদেশ।

এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নেতৃত্বে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর অধীনে ৪৩ ম্যাচের মধ্যে ১৬টিতে জয়, ২৬টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের।