তেজকুনি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার শিল্পাঞ্চল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টার দিকে তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ার শিল্পাঞ্চল বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি জানতে আরও সময় লাগবে বলে জানান রাশেদ।