দার্জিলিংয়ে ভারতের রাজ্য সরকার তিনটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এতে তিস্তার পানি আরো কম পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তিস্তা লো ড্যাম প্রকল্প (টিএলডিপি) ১ ও ২-এর ওপর একটি বিশদ প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরির নীতিগত অনুমোদন দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী দেশটির বড় রঙ্গিত নদীর ওপর দুটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৭১ মেগাওয়াট। এ ছাড়া বালাসন ও রংভাং নদীর ওপর ৩৮ মেগাওয়াট ক্ষমতার অন্য একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
পরিকল্পিত তিনটি জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে দুটির কারণে তিস্তার পানি প্রবাহ আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত পড়ুন মঙ্গলবার দেশ রূপান্তরের প্রথম পাতায়।