স্বামী জেলে, মক্কায় রাখি সাওয়ান্ত!

বছরের শুরুতে বিয়ের কথা প্রকাশ্যে এনে নতুন করে আলোচনায় আসেন রাখি সাওয়ান্ত। তবে মাস পার না হতেই স্বামী আদিলের নামে মারধরসহ একাধিক অভিযোগ আনেন তিনি। বিভিন্ন অভিযোগে আপাতত জেলবন্দি রাখির স্বামী।

এদিকে রমজান মাসে মক্কায় ওমরাহ পালন করতে যেতে চান রাখি ওরফে ফাতিমা। আদিল খান দুরানিকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেছিলেন রাখি।

রাখি জানান, ভিসা পাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে নিশ্চিত নন মক্কা যাওয়ার আইনি ছাড়পত্র পাবেন কিনা। অতীত ভুলে জীবনে এগিয়ে যেতে চান তিনি। নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি বলে দাবি করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য— ‘আমি তো ইসলাম কবুল করেছি, দিনে পাঁচবার নামাজ পড়ি। ওপরওয়ালাই এখন আমার সব। খোদার ওপর বিশ্বাস রয়েছে। উনি চাইলে আমি নিশ্চয়ই রমজানে ওমরাহ করতে যাব’।