‘একবার মনে করার চেষ্টা করুন জীবনে কতবার পড়ে গিয়েছিলেন’

মুন্সিগঞ্জের এক অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করার সময় অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে নায়ক নিরবের পড়ে যাওয়ার ইস্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নায়ক নিরব জানিয়েছেন, এটা নিছকই এক দুর্ঘটনা। এই ইস্যুতে পাশে দাঁড়ালেন জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবীনও তার জীবনে বিভিন্ন স্থানে তিনবার পড়ে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন ফেসবুকে।

স্ট্যাটাসের শুরুতেই মেহজাবীন বলেন, জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে। পরে এক এক করে তিনটি ঘটনার বর্ণনা দেন অভিনেত্রী।

  • ক্লাস সিক্সে ক্লাসরুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০/৫০ জন ক্লাসমেটসহ টিচার সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।
  • একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম। আশেপাশে কম করে হলেও ২০০ লোকজন। বুফে টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবার সহ আমি ফ্লোরে।
  • আরেকটি ছিল ভয়ংকর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি। ফোনে টেক্সটিং করতে করতে সিঁড়ি থেকে নামছিলাম। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচন্ড ব্যাথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারতো কিন্তু পড়লো আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সটিং করবো না, প্রতিজ্ঞা করলাম।
  • আর সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ‘ঝামেলা’। প্রায় প্রতিদিনই পড়ি। আপনারা এবার মনে করার চেষ্টা করুন জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।