নয় ইনিংস পর ফিফটির দেখা পেলেন লিটন

ক্রিস জর্ডানের শর্ট বলের ডেলিভারিটি আড়াআড়ি মিডউইকেট দিয়ে চার মারলেন লিটন। পরপর দুই চার মেরে ফিফটির দ্বারপ্রান্তে পৌঁছে যান তিনি। পরের ওভারে রেহানের বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতক পূর্ণ করলেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৯ ইনিংস পর অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি।

৪১ বলে অর্ধশতক পূর্ণ করেছেন তিনি। এই সিরিজেরে আগের পাঁচ ম্যাচে ২৮ রান করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই ম্যাচ দিয়ে যেন তিনি ফিরলেন রানে।

গত বছরের ৫ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে শেষবার অর্ধশতকের দেখা পেয়েছিলেন লিটন। আর টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বিশ্বকাপে। তারপর দুই সংস্করণ মিলিয়ে ৯ ইনিংসে ব্যাট করেছেন তিনি। তবে ছিল না ফিফটি রানের ইনিংস। ইংল্যান্ডর সিরিজের শেষ ম্যাচে অর্ধশতক করে রানে ফিরেছেন তিনি।

নয় ইনিংস পর ফিফটি হাঁকানো লিটন পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম অর্ধশতকের দেখা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৩৬। লিটন ৭২ ও শান্ত ৩২ রানে অপরাজিত আছেন।