পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে নিহত হয়েছেন মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থক তুহিন সরকার (২২) নামে এক যুবক।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। গত সোমবার বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজার এলাকায় মোল্লাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার লোকজন তুহিনকে মারধর করে বলে অভিযোগ করেছেন মোল্লাকান্দি ইউপির চেয়ারম্যান রিপন পাটোয়ারী। নিহত তুহিন মোল্লাকান্দি ইউপির চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থক ছিলেন। তুহিন ওই ইউনিয়নের বড় মোল্লাকান্দি গ্রামের আলমগীর সরকারের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে পুরাবাজার এলাকা থেকে তুহিনকে তুলে নিয়ে যান সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজন। তারা তুহিনকে পিটিয়ে পুরাবাজার এলাকার একটি মাঠে ফেলে রেখে যান।
তুহনিকে মারধর করার বিষয়টি অস্বীকার করেছেন মহসিনা হক কল্পনা। তিনি বলেন, ‘আমার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’