ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই সেঞ্চুরি উপহার দিলেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের আজিম নাজির কাজি। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেছেন এই ভারতীয় ক্রিকেটার। ৯ চার ও ৪ ছয়ে নিজের ইনিংস সাজান তিনি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় ম্যাচটি নেমে এসেছিল ৪৪ ওভারে। নাজির কাজির সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান করে অগ্রণী ব্যাংক।
ঢাকা লিগে এই প্রথমবার খেলতে এসেছেন আজিম নাজির। মহারাষ্ট্রের এই ক্রিকেটার এই ম্যাচের আগে ২৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি করেছিলেন। এছাড়া ১৪টি ফার্স্টক্লাস ম্যাচে ৪টি সেঞ্চুরি তার। ৩৯ টি-টোয়েন্টিতে ফিফটি করেছেন ১টি।