ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী মঙ্গলবার (১৪ মার্চ) কোম্পানীর দ্বাদশ বার্ষিক সাধারণ সভা শুরুর পূর্বে সমাপ্ত বছরের (৩১ ডিসেম্বর, ২০২২) নিরীক্ষিত হিসাব বিবরণীতে স্বাক্ষর করেন।
রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক নাফিস খন্দকার, মো. আবুল কাশেম, কাজী ছানাউল হক, অধ্যাপক এম. শাহজাহান মিনা, আরিফ বিল্লাহ আদিল চৌধুরী, মো. সাজ্জাদ হোসেন, এস. এম. আনিসুজ্জামান ও মোহাম্মদ ইব্রাহীম খলিল।
আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, কোম্পানী সেক্রেটারী মো. আনিসুল আলম সরকার এবং হেড অব ফিন্যান্স জনাব মো. নাহিদ রেজা উপস্থিত ছিলেন।