দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপির পিতা কাজী আব্দুল মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার।
২০২০ সালের ১৯ মার্চ ভোররাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কাজী আব্দুল মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার নিজ বাড়ি সাতক্ষীরা ও ঢাকায় দিনভর পবিত্র কোরআন তেলাওয়াত, জিয়ারত, দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
ড. কাজী এরতেজা তার জীবনে পিতার অবদানের কথা স্মরণ করে বলেন, 'আব্বাকে হারানোর তিন বছর চলে গেল। এখনো প্রতিক্ষণেই তার অভাব অনুভব করি। আপনারা সবাই আমার মরহুম আব্বার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী অধিবাসী হতে পারেন।'