প্রথমবারের মতো ফোক গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। ‘হাঁসফাঁস’ শিরোনামের এ গানটি লিখেছেন গোলাম রাব্বানী, মুরাদ নুরের সুরে সংগীত আয়োজন করছেন মুশফিক লিটু।
গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তারচেয়ে ভালো হয়েছে। আমার শ্রােতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।
গোলাম রাব্বানী বলেন, হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায় হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয় সেই ফিলটাই মূলত এই গানে পাওয়া যাবে।’
গানটি নিয়ে তৈরি হবে একটি মিউজিক্যাল ফিল্ম। শিগগিরই এটি রিলিজ করা হবে।