সাবেক রাষ্ট্রপতি জিল্লুুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ। ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এই রাজনীতিবিদ ২০১৩ সালের ২০ মার্চ বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নানা আয়োজন আর কর্মসূচিতে তার জন্মস্থান ভৈরবে দিনটি পালন করছে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় উপজেলা চত্বরে জিল্লুুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বেলা ১১টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বাদ আসর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরে বিশেষ দোয়া, মিলাদ ও প্রার্থনা। এসব কর্মসূচির কথা জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
অন্যদিকে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ বেলা ১১টায় স্থানীয় সরকারি কাদির বক্স উচ্চবিদ্যালয়ে যৌথভাবে আয়োজন করেছে দোয়া ও তবারক বিতরণের।