বিএসএমএমইউতে সেমিনার

দেশে ৫ কোটি ৪০ লাখ নারী জরায়ু ক্যানসারের ঝুঁকিতে

দেশের ১৫ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রায় ৫ কোটি ৪০ লাখ নারী জরায়ুর ক্যানসার ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেছেন, বাল্যবিবাহ, কম বয়সে বাচ্চা নেওয়া, দুই বা তিনের অধিক বাচ্চা নেওয়া, ধূমপান ইত্যাদি জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করে। জরায়ু ক্যানসার প্রতিরোধে বাল্যবিবাহ বন্ধসহ নারীদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক অডিটরিয়ামে ‘সার্ভিক্যাল বা জরায়ুমুখের ক্যানসার’বিষয়ক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য   দেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।