কয়েক মাস ধরেই বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় ঢাকা শীর্ষে থাকলেও গতকালকের বৃষ্টিতে আজ স্বস্তিতে শ্বাস নিতে পেরেছে নগরবাসী।
সোমবার (২০ মার্চ) সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৩৩ স্কোর অর্জন করে ১৪তম রাজধানী ঢাকা, যা সুস্থ মানুষের জন্য সহনীয়। তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ারের তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসেও অস্বাস্থ্যকর অবস্থা থেকে নামেনি ঢাকার বায়ু। বরং বেশ কয়েকদিনই ঢাকার বায়ুমান ছিল চরম অস্বাস্থ্যকর পর্যায়ে। যার ধারাবাহিকতা চলেছে মার্চেও।
১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
একিউএয়ারের তথ্য বলছে, ২৫৯ একিউআই স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ, ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় পাকিস্তানের লাহোর। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় দক্ষিণ কোরিয়ার ইনচেন ও ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ চীনের রাজধানী বেইজিং এবং পঞ্চম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার সিউলের স্কোর ১৬৫।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা