ঢাকায় কাকলী প্রধানের ‘নদী’ প্রদর্শনী শুরু

রাজধানীর শ্যামপুর ইকো পার্কে শুরু হয়েছে ফটো সাংবাদিক কাকলী প্রধানের তিন দিনব্যাপী ১০০ টি নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী। গতকাল সোমবার বিকেলে ‘নদী নেবে’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থপতি ও নগরবিদ ইকবাল হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফটো সাংবাদিক কাকলী প্রধান বলেন, নদী রক্ষায় ব্যক্তিগত প্রচেষ্টাগুলোকে একত্রিত করে ঐক্যবদ্ধ রূপ দিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বোর্ড সদস্য (প্রকৌশল শাখা) ড. এ কে এম মতিউর রহমান।

আগামী ২২ মার্চ পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এটি এ বছরের শেষ প্রদর্শনী। এর আগে ২৪-২৬ ফেব্রুয়ারি টেকনাফের দমদমিয়া ঘাটে এবং ১০-১২ মার্চ খুলনায় রূপসা নদীর তীরে আরও দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়। ফটো সাংবাদিক কাকলী প্রধান ও শিশু সংগঠন ‘ইকরিমিকরি’র এই আয়োজনে সহযোগিতা করেছে বিআইডব্লিটিএ। বিজ্ঞপ্তি