আসন্ন রমজানে একই কোম্পানির মালিকানাধীন ঢাকার অভিজাত হোটেল ওয়েস্টিন ও শেরাটনে পাওয়া যাবে অ্যারাবিক ও টার্কিশ ইফতারি। তুরস্ক ও লেবাবন থেকে আসা শেফদের তৈরি আড়াই শতাধিক আইটেমের খাবারের প্যাকেজমূল্য পড়বে ১০ হাজার টাকা। দুই হোটেলেই ঐতিহ্যবাহী দেশীয় ইফতার আইটেমও মিলবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সিইও সাখাওয়াত হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইফতারের এসব খাবার সবচেয়ে অকৃত্রিম এবং খাঁটি মধ্যপ্রাচ্য ও তুর্কির হবে। এ জন্য সম্প্রতি লেবানন ও তুর্কি থেকে ছয়জন সেফ বাংলাদেশে এসেছেন। লেবানন থেকে আসা এক্সিকিউটিভ শেফের নাম হাসান কোবাইসি। আর বাকিরা হলেন আহমেত গুলার, সাইত দূরসন, মেহমেত আসলান এবং এরহান ডেমির।
হোটেলের সিইও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো গ্রাহকের সন্তুষ্টি। কোনো লাভের জন্য ব্যবসা নয়। মূলত আসন্ন রমজানে ২৫০ প্লাস ইফতারির আয়োজন থাকবে।