বিমানবাহিনীর ৬২তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিমানবাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়াতে অনুষ্ঠিত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাঈদ, বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার কমোডর সৈয়দ সাঈদুর রহমান। এ ছাড়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি