আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১১ রানে জিতেছে রূপগঞ্জ টাইগার্স। ২৫২ রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই আলাউদ্দিনের হ্যাটট্রিকের শিকার হয় গাজী। এই ধাক্কায় আকবর আলির ৮৮ ও এনামুল হকের ৮২ রান সত্ত্বেও জিততে পারেনি দলটি। প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর নবম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন আলাউদ্দিন। ৩৫ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এছাড়া দুই নতুনের লড়াইয়ে মার্শাল আইয়ুবের ১০৮ বলে ১০০ রান ও ইলিয়াস সানির ৫ উইকেটে সহজ জয় পেয়েছে অগ্রণী ব্যাংক।