সৌদি অর্থায়নে রোহিঙ্গা ও দুঃস্থদের জন্য খাবার বিতরণ কর্মসূচি

সৌদি আরবের অর্থায়নে রোহিঙ্গা ও দেশের বিভিন্ন জেলার দরিদ্র-দুঃস্থ মানুষের জন্য খাদ্যঝুড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে গতকাল বুধবার সকালে ঢাকায় রাজকীয় সৌদি দূতাবাসে এ কর্মসূচির উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আদ দুহাইলান। সৌদি আরবের কিং সালমান হিউম্যানটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে এসডিজি বাস্তবায়নে রোহিঙ্গাদের জন্য ১০ হাজার প্যাকেট ও বিভিন্ন জেলার দরিদ্রদের জন্য ৩১ হাজার ৭০০ প্যাকেট খাদ্যঝুড়ি কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এসডব্লিউএ)। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেন্টারের প্রকল্প পরিচালক আব্দুর রহমান জেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক নাফিসা মনসুর, এসডব্লিউএর চেয়ারম্যান ড. মোহাম্মদ শাকির হুসাইন, ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম গোলাম মুস্তফা। বিজ্ঞপ্তি