ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে গেছেন বিএনপির একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে চার সদস্যের ওই প্রতিনিধিদলটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান।
প্রতিনিধিদলে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক এবং বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানী।
দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের এ বৈঠক বলে দলটির একটি সূত্রে জানা গেছে।