স্বাধীনতার চিঠি

বীর বাঙালি যুদ্ধে নামে

দেশের জন্য অস্ত্র হাতে

স্বাধীনতার চিঠি ছিলো

ঠিক তখনো বন্দি খামে।

তিরিশ লক্ষ জীবন লয়ে

বুকের তাজা রক্ত ক্ষয়ে

স্বাধীনতা এলো দেশে

লাল-সবুজের বিজয় বেশে।

দেশের জন্য অকাতরে

প্রাণ বিলিয়ে দিলো যাঁরা

লাল-সবুজের বৃত্ত মাঝে

স্মরণীয় থাকবে তাঁরা।