স্বাধীনতা এলো

টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর

হলেন জাতির পিতা

জন্ম নিলেন বাংলাদেশে

তিনিই সবার মিতা।

দেশের মানুষ ভালো থাকুক

এই ছিল তার সাধ

শাসন-শোষণ-বঞ্চনাতে

করেন প্রতিবাদ।

দেশবাসী ভালোবেসে

দোয়া করেন তাকে

বঙ্গবন্ধু খেতাব দিয়ে

এক নামেতে ডাকে।

বজ্রকণ্ঠে ভাষণ দিলেন

জাগলো সারাদেশ

স্বাধীনতা এলো তাতে

যুদ্ধ হলো শেষ।