মামাবাড়ি গেল রাজ্য

পরীমনি ও রাজের ছেলে রাজ্যের সাত মাস হলো। ছেলে বড় হওয়ার প্রায় প্রতিমুহূর্তের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরী। এই প্রথমবার মায়ের বাড়ি যাচ্ছে রাজ্য। সেই বিশেষ মুহূর্তও ফ্রেমবন্দি করতে ভুললেন না তিনি।

চারদিকে ভীষণ বাতাসের শব্দ। হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দও হচ্ছে জোরে। সেই হাওয়ার মাঝে পরম শান্তিতে মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে রাজ্য। সেই ভিডিও পোস্ট করে পরীমনি লেখেন, রাজ্য প্রথমবার মায়ের বাড়ি যায়।

এর পর আরও বেশ কয়েকটি ছবি পোস্ট করে পরী লেখেন, সে তার মায়ের কানের দুল নিয়ে খেলে পুরো ফ্লাইটটি ঘুমিয়েছিল...।

কিছুদিন আগেই ধুমধাম করে ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে অনাথ শিশুদের খাওয়ান পরীমনি। বছরের শুরুতে রাজের সঙ্গে অশান্তির পর এখন ছেলে আর স্বামীকে নিয়ে শান্তিতেই সংসার করছেন পরী।