নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর দাবি করা যৌতুকের টাকা না দেওয়ায় সুমা আক্তার রহিমা (২৩) নামে এক গৃহবধূক গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও ঘটনার সঙ্গে জড়িত স্বামী পলাতক।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় কামাল হাজির বাড়িতে ঘটে এ ঘটনা। সুমা নাটোরের গুরুদাসপুর থানার খবজিপুরের আজাদ হোসেনের মেয়ে।
নিহতের মা নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, দেড় বছর আগে ডেমরা থানার সারুলিয়ায় ডগাইর এলাকার খোরশেদ বেপারির ছেলে রফিক মিয়ার সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে রফিক প্রায় সময়ই যৌতুকের টাকা দাবি করে আসছিল। রূপগঞ্জ থানার পরিদর্শক আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকা-ে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।