কখনো বৃষ্টি ঝরছে, কখনো আবার থেমে যাচ্ছে। চট্টগ্রামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি তাই বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ ইনিংসের চার বল বাকি থাকতেই হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত টাইগারদের আর ব্যাট হাতে নামা হয়নি। চার বল বাকি থাকতে বাংলাদেশের ইনিংস শেষ হয়।
টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়েছে করে ২০৭ রান।
এখন বৃষ্টি আইনে ম্যাচের পেতে হলে আয়ারল্যান্ড ইনিংসের কমপক্ষে ৫ ওভার খেলা হতে হবে। সে ক্ষেত্রে ম্যাচের কাট আউট টাইম ৫টা ৪৮ মিনিট। এই সময়ের মধ্যে খেলা শুরু সম্ভব না হলে পরিত্যক্ত হবে ম্যাচ।
বৃষ্টি আইনে ৫ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়াবে ৬৯ রান। আর ১০ ওভার খেল হলে লক্ষ্য দাঁড়াবে ১২৫ রান।
বৃষ্টির আগে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ গড়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টি সেটা হতে দেয়নি।
আগে ব্যাট করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১১ রান, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫ রান, একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে।
আয়ারল্যান্ডের বিপক্ষে এদিনের স্কোরটি টি-টোয়েন্টিতে টাইগারদের তৃতীয় সর্বোচ্চ স্কোর।