করোনা

দেড় মাস পর ১ মৃত্যু

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আর এক মাস ১৩ দিনের মধ্যে প্রথমবার একজনের মৃত্যু হয়েছে।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল।

মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষা করে ৭ রোগী শনাক্ত হয়। তাতে শনাক্তের হার ০ দশমিক ৩৭ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৬৩ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৪৬ জন।

একইসঙ্গে, ২৪ ঘণ্টায় ২০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৮২১ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।