চট্টগ্রামের মিরসরাইয়ে শিশুকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে গোলাম রব্বানী তোতা মিয়া (৭৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত তোতা মিয়ার বাড়ি উপজেলার মায়ানি ইউনিয়নের সৈদালী গ্রামে। গত সোমবার রাতে তাকে ওই গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘সোমবার সকালে আমার মেয়ে তোতা মিয়ার দোকানে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করে সে। আমার মেয়ে কোনোরকমে পালিয়ে এসে আমাকে ঘটনা জানায়।’
গত সোমবার দুপুরে শিশুটির মা মিরসরাই থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। রাতেই বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।