বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি নেই দলে। আফগানিস্তানের প্রথম দুম্যাচ হেরে সিরিজ হারায় পাকিস্তান। শেষ ম্যাচে অধিনায়ক শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যের জয়ে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে তারা।
প্রথম পাকিস্তানি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করলেন শাদাব। সোমবার ৮৭তম টি-টোয়েন্টি খেলতে নেমে ৪ ওভারে মাত্র ১৩ খরচায় নেওয়া ৩ উইকেটে। তাতে ১৮৩ রান তাড়া করতে নামা আফগানরা। ৩ উইকেট নেন গতির বোলার ইহসানুল্লাহ। এরআগে ১৮২ রান তোলায় ব্যাটার শাদাবেরও ছিল দারুণ ভূমিকা, ১৭ বলে পাঁচটি চারের সাহায্যে ২৮ রান করেন।
শেষ ম্যাচ হারলেও প্রথমবার পাকিস্তানকে সিরিজে হারানোটা উপভোগ করছেন আফগান অধিনায়ক রশিদ খান, ‘দলের জন্য স্পেশাল এক মুহূর্ত এটি। সবার দারুণ প্রচেষ্টার ফসল এই (সিরিজ) জয়। আমরা সিরিজ জিতেছি, যদিও কিছু জায়গায় উন্নতির সুযোগ এখনো আছে। তবে আমাদের জন্য এই সিরিজ ছিল দারুণ শেখার পর্ব। বিশেষ করে, চাপের মধ্যে আমরা যেভাবে সাড়া দিয়েছি। আগে অনেক সময়ই চাপে আমরা ভেঙে পড়েছি, তবে এবার দুটি ম্যাচেই জিতেছি রান তাড়া করে।’