মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
জাতকের বান্ধবীর আত্মীয়ার অযাচিত বাধা দূর হবে। রবি নক্ষত্রের রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে প্রিয় বান্ধবী পাওয়ার সমস্যা দূর হবে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
শনি গ্রহের চন্দ্রবলয়ে অবস্থানের ফলে হারানো দলিল ফেরত পাওয়ায় আপনার ভাগ্য বদলে দেবে। প্রথমত সম্পত্তি বিক্রয়ের আহ্বানে সাড়া দেবেন না।
মিথুন : ২১ মে-২০ জুন
কর্মক্ষেত্রের শত বছরের এ্যান্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। লোভে পড়ে অনৈতিক কাজে না জড়ানোই ভালো।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
দ্বিতীয় পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলার বান্ধবীর সঙ্গে হঠাৎ মিলন ঘটবে। আপনার পিতামাতার সহযোগিতায় মানসিক প্রশান্তিফিরবে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
পরশুরামের ক্রোধের ন্যায় ত্রিপাপ-চক্রের বলয়ে আপনার অবস্থানের ফলে শিশু ও নারী নির্যাতন মামলায় জড়িয়ে পড়বেন। তবে সমস্যার সমাধান হবে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
কোষ্ঠী গণনায় বুধের ত্রিংশাংশে অবস্থানের ফলে দেহ ব্যবসায় জড়িয়ে পড়তে পারেন। তবে বন্ধুর আর্থিক সাহায্যে বিপদ মুক্ত হবেন।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
সপ্তমপতি ষষ্ঠস্থানে অবস্থিত হওয়ায় জাতকের কাছে আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হবে। ভবিষ্যতের উপকারের জন্য বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
অষ্টমেশ বৃশ্চিক জাতকের লগ্নে অবস্থানের ফলে কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। তবে সঠিক পারিশ্রমিক না পাওয়ার সম্ভাবনা রয়েছে। হতাশ হবেন না।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জাতকের সম্পত্তির দলিল আইনজ্ঞদ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না। বাস্তবে আবেগের কোনো স্থান নেই।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
পঞ্চস্বরের বিবরণে পরিলক্ষিত হয় যে, আপনার প্রেমিকার নির্জীবতার ফলে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। নারী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
এ সপ্তাহে কুম্ভ জাতকের আঘাতের যোগ রয়েছে। পুরোনো প্রেমিকার সঙ্গে সম্পর্কের. টানা-পোড়নে বিব্রত না হয়ে, পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
জাতকের বলারিষ্ট যোগাদির কারণে শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। কন্যার আদিরসের আধিক্যের কারণে পিতা মামলায় জড়াবেন।