রমজান উপলক্ষে ভোক্তাপর্যায়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রতিদিন রাজধানীর ২টি স্থানসহ ৮টি বিভাগীয় শহরের মোট ১০টি স্থানে ট্রাকের মাধ্যমে তেল, আটা, গুঁড়া মসলা ও অন্যান্য পণ্যসামগ্রী বিক্রি করবে প্রতিষ্ঠানটি। রমজানে প্রতিদিন সকাল থেকে জাতীয় সচিবালয়ের সামনে এবং কারওয়ানবাজার এলাকা ছাড়াও বিভাগীয় শহর যেমন চট্টগ্রামের অক্সিজেন মোড়, সিলেটের বন্দর এলাকা, বগুড়ার সাতমাথা, খুলনার গল্লামারী মোড়, বরিশালের চৌমাথার হাতেম আলী কলেজ, ময়মনসিংহ টাউন হলের মোড়, কুমিল্লা চাট্টিপট্টি মসজিদ, ফরিদপুরের চকবাজার এলাকায় এই বিক্রয় কার্যক্রম চলবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবন এবং সচিবালয় ভবন এই ২টি স্থানে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। টিসিবি ভবনের সামনে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। বিজ্ঞপ্তি।