অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের গেরিলা সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদ।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল থেকে মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদকের করা অশোভন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়। এসময়, দেশের একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় অবিলম্বে বক্তব্যদাতাকে শাস্তির আওতায় আনারও দাবি জানানো হয়।
মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা থেকে শুরু হয়ে কাকরাইল-নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে সাদেক হোসেন খোকাকে নিয়ে অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী যুবলীগের সাধারণ সম্পাদক
মাঈনুল হাসান নিখিলের একটি কুশপুত্তলিকাও দাহ করা হয়।
সম্প্রতি যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিল অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গেরিলা যোদ্ধা সাদেক হোসেনকে উদ্দেশ্যে করে অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এরপর থেকেই মুক্তিযোদ্ধা এবং ঢাকার সচেতন মহল থেকে প্রতিবাদ জানানো হয়।
এতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক রমজান কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম ভূঁইয়া, তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকরাম খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম নয়ন, গেন্ডারিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব জনি ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাবেদ হোসেন মুন্না, কোতোয়ালি থানা যুবদল নেতা আব্দুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন মামুন, কবি নজরুল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নাজিম উদ্দিন সজিব, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন অন্তু, জামাল খান, জাহিদ হোসেন রাসেল, সজিব হোসেন স্বাধীন, সূত্রাপুর থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল ওয়াজেদ হিমেল, সদস্য সচিব সাব্বির ভূইয়া, যুগ্ম-আহ্বায়ক সাইফ আহমেদ হিম, ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদ, সদস্য সচিব নাঈম ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সিয়াম, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শাকিল আহমেদ, যুগ্ম-আহ্বায়ক ইবু, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জসিম যুগ্ম আহ্বায়ক রুবেল আর কে কলেজের সদস্য সচিব রাব্বি ওয়ারী থানা স্বেচ্ছাসেবক নেতা জামিল আহমেদ তুহিন, আব্দুর রহমান ভূ্ঁইয়া, ছাত্রনেতা শরিফ হাসান, মামুন, আবু বক্কর, তুহিন, ফয়সাল, নাঈম, উউজ্জল আশিক হামিদসহ ছাত্রদল, যুবদল এবং স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।